দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টেকনাফের নোয়াপাড়া রেজিস্টার্ড এফডিএমএন ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি ও ২২টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মুবাশশির নাকীব তরফদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিজিবির ৩০ সদস্য ছাড়াও এপিবিএন, জেলা পুলিশ, র্যাব, বাংলাদেশ কোস্ট গার্ড, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও আরআরআরসি (আরআরআরসি) অংশ নেয়। অভিযানের সার্বিক নেতৃত্বে ছিলেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার।
বিজিবি জানায়, ক্যাম্পের বিভিন্ন ব্লকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে মোট ৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনের কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি ও ২২টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া আটক ব্যক্তিদের মধ্যে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সাতজন এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত প্রচেষ্টায় পরিচালিত এ ধরনের অভিযান ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, অস্ত্র, অনলাইন জুয়া এবং অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্তবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএস/